Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রয়াত প্রাক্তন ফুটবলার চিবুজোর। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর, চিবুজোর প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে।

২) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মন্থর বোলিং-এর জন‍্য এবার জরিমানা করা হল দিল্লি ক‍্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকে। মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে দিল্লির অধিনায়ককে।

৩) ১০০ মিনিট নয়, ৯০ মিনিটই হবে ২০২২ কাতার বিশ্বকাপের সব ম‍্যাচ। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে বিশ্বকাপে সময়ের বদল আনতে পারে ফিফা। গুঞ্জন ওঠে ৯০ মিনিটের জায়গায় ১০০ মিনিট হবে সব ম‍্যাচ। আর শুক্রবার সেই গুঞ্জনে একেবারে জল ঢেলে দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

৪) শুক্রবার সকালে মোহনবাগান ক্লাবে এসে ঘুরে গেলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো । এদিন সকালে ময়দানের ক্লাব টেন্টে এসে নতুন জিম, ড্রেসিংরুম, মাঠ ঘুরে দেখেন বাগানের হেড কোচ। প্রায় এক ঘন্টা ক্লাবে ছিলেন তিনি। ক্লাবের ক্যান্টিনে ব্রেকফাস্টও সারেন ফেরান্ডো।

৫) শেষ দুই বলে দুই ছক্কা। অবিশ্বাস্য খেলে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। শুকবার পাঞ্জাবকে ৬ উইকেটে হারায় তারা।

৬) কোরিয়া ওপেনে ভারতীয়দের দাপট অব‍্যাহত। মহিলা এবং পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছ গেলেন পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত। কোয়ার্টার ফাইনালে পিছিয়ে থেকেও দুরন্ত জয় তুলে নেন সিন্ধু। শ্রীকান্তকে অবশ্য শেষ চারে পৌঁছতে লড়াই করতে হল তিন গেম।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ : breakfast news

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...