Thursday, March 26, 2026

আর্থিক অনটন থেকে মানসিক অবসাদের জেরে আত্মঘাতী বৃদ্ধ!

Date:

Share post:

বহুতলের ছাদ থেকে মরণঝাঁপ বৃদ্ধর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ওই বৃদ্ধের স্ত্রী। জানা যাচ্ছে, একইসঙ্গে প্রকট হয়েছিল আর্থিক সঙ্কট। আর্থিক সঙ্কটের জেরে মানসিক অবসাদ। তা থেকেই আত্মঘাতী ওই বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে (Brahmapur, Bansdroni)।

আরও পড়ুন: চোরের উপদ্রবে ঘুম উড়েছে কানাইপুরের, কিনারা করতে তৎপর পুলিশ

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ব্রহ্মপুরের (Brahmapur, Bansdroni) আবাসনে থাকতেন বৃদ্ধ দম্পতি। তাঁদের একমাত্র মেয়ে কাতারের রাজধানী দোহাতে কর্মরত। অনেকদিন ধরেই অসুস্থ বৃদ্ধ রবি বসুর স্ত্রী রত্না বসু। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ওই বৃদ্ধ। তবে সম্প্রতি অনটনে সংসার চলছিল না। স্ত্রীর চিকিৎসাও করাতে পারছিলেন না বৃদ্ধ। তারপরই এমন চরম সিদ্ধান্ত নেন বৃদ্ধ।

ওই বাড়িতে এক পরিচারিকাও কাজ করতেন। তার সঙ্গেও কখা বলছেন বাঁশদ্রোণী থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।



Related articles

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...