Saturday, June 20, 2026

সোমবার থেকে শর্তসাপেক্ষে খুলছে জিডি বিড়লা, অশোক হল ও মহাদেবী বিড়লা স্কুল

Date:

Share post:

সোমবার থেকে খুলে যাচ্ছে জিডি বিড়লা , মহাদেবী বিড়লা ও অশোক হল এই তিনটি স্কুল। তবে যে পড়ুয়াদের ফি দেওয়া আছে তারাই কেবল স্কুলে ক্লাস করতে পারবে। যাদের এখনও ফি বাকি আছে তাদের জন্য বিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ। শনিবার তিনটি স্কুলের তরফেই কর্তৃপক্ষ নোটিশ দিয়ে এই খবর জানিয়েছে। স্বাভাবিকভাবেই স্কুল খোলার এই ঘটনায় যারপরনাই খুশি পড়ুয়ারা। নিশ্চিন্ত অভিভাবকরাও। তবে অভিভাবকদের একাংশের মতে ফি- বিরোধ নিয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করার কোনো মানে হয় না । স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি মিটিয়ে নিক। সম্প্রতি কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রতিটি বেসরকারি স্কুলকে নির্দেশ দিয়েছে যে ফি বকেয়া থাকলেও তার জন্য পড়ুয়ার শিক্ষার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না । পড়ুয়াদের প্রমোশন আটকানো যাবে না স্কুলে যাওয়াও বন্ধ করা যাবে না । অথচ আদালতের নির্দেশকে পুরোপুরি অগ্রাহ্য করে এই তিন স্কুল কর্তৃপক্ষ কীভাবে এমন নোটিশ দিতে পারে প্রশ্ন উঠেছে তা নিয়েও।

ফি নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার আচমকাই বন্ধ করে দেওয়া হয় জিডি বিড়লা স্কুল, অশোক হল গার্লস স্কুল এবং মহাদেবী বিড়লা । নোটিস দিয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের কথা ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ।

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...