Saturday, June 13, 2026

WBCS আধিকারিকদের জন্য এবার আবাসন নিউটাউনে, নাম রেখেছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS) পদাধিকারীদের জন্য আলাদা আবাসন তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Government)। ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য আবাসন তৈরি হচ্ছে নিউটাউনে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আবাসনের নামকরণ করেছেন ঐতিকা (Oitika)।

নিউটাউনের (New Town) ইকো পার্কের কাছে জমি কেনা হয়েছে বলে খবর। প্রায় ৫.‌৪১ একর জমির ওপর তৈরি হচ্ছে এই আবাসন। জানা গিয়েছে, জমি কিনতে ১৬ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকা খরচ পড়েছে রাজ্য সরকারের (West Bengal Government)।

আরও পড়ুন: চ‍্যাহালের পাশে দাঁড়িয়ে সেই ‘মদ্যপ’ অভিযুক্ত ক্রিকেটারকে একহাত নিলেন শাস্ত্রী

জানা গিয়েছে, ঐতিকা আবাসনে মোট ৩৫২টি ফ্ল্যাট তৈরি হবে। ১২০০- ১০০০ বর্গফুটের ‘3BHK’‌ ফ্ল্যাট তৈরি হবে। ৭০০ বর্গফুটের ফ্ল্যাট তৈরি হবে ‘‌2BHK’‌। আবাসন দফতরকেই নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে ৩৪৯ জন ডব্লুবিসিএস আধিকারিক ফ্ল্যাট নেওয়ার জন্য আবেদন করেছেন। যে সমস্ত ডব্লুবিসিএস (WBCS) আধিকারিকরা সর্বভারতীয় সার্ভিসে চলে গিয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার তাঁদের জন্যও এই সব সুবিধা দিচ্ছে।



Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...