Saturday, April 4, 2026

আমি সিঁদুর-শাঁখা পলা পরতে ভালবাসি, কিন্তু পরতে পারব না : আজমেরি হক বাঁধন

Date:

Share post:

আমি সিঁদুর পরতে ভালবাসি। শাঁখা পলাও পরতে পছন্দ করি। কিন্তু কোনোদিন পরতে পারব না।  কারণ তাহলেই আমায় কুৎসিত মন্তব্য শুনতে হবে। বললেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক  বাঁধন (Azmeri Haque Badhon)।  টিপ বিতর্কে এবার মুখ খুললেন এই বাংলাদেশি অভিনেত্রী।  বাঁধন বললেন, শুধু টিপ, শাঁখা-পলা নয় আমি কিন্তু পুজোয় যাই। আমার  পুজোর প্রসাদের নাড়ু, নিরামিষ খাবার, লুচি খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু তা করতে গেলেই কুৎসিত কথা শুনতে হয়। সোস্যাল মিডিয়ায় ট্রোল হতে হবে। বাঁধন বললেন, ‘ আমার মনে হয়, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, ব্যবসা করি, ধর্মকে বিক্রিও করি। যেটা ভীষণ ভয়ঙ্কর। মানুষের অধিকার নিয়েও এটা হয়। এই অবক্ষয় ক্রমাগত দেখছি।’   বাঁধন আরো বললেন, ‘আমার ফেসবুক, ইনস্টাগ্রামে বারবার শুনতে হয়, হিন্দু হয়ে গেছিস নাকি?  স্লিভলেস কেন পরছিস’?   লোকে আমার বাড়ির লোককে জিজ্ঞাসা করে, ‘তোর মেয়ের কী হবে’ আরও কুৎসিত কুৎসিত কথা শুনতে হয় যা আমি উচ্চারণও করতে পারব না। এটা আমাকে প্রতিনিয়ত ফেস করতে হয়। এটা অবশ্যই আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...