Saturday, April 4, 2026

“চৌকিদার চোর হ্যায়”, সেনার বিরুদ্ধে স্লোগান তুলে ইমরানের পক্ষে সরব পাক জনতা

Date:

Share post:

পাকিস্তানের(Pakistan) মাটিতে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মাঝে এবার উঠল ভারতের স্লোগান। অনাস্থা ভোট এনে ইমরান সরকার(Imran Govt) ফেলে দেওয়ার অভিযোগে পাক সেনাকে(Pak army) আক্রমণ করে রাস্তায় নামল ইমরানের সর্মথকরা। আর সেখানেই স্লোগান উঠল ‘চৌকিদার চোর হ্যায়’।

আস্থা ভোটে ইমরানের হারের পর সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে অধিবেশন বসেছে পাক অ্যাসেম্বলিতে। নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের ক্ষমতা দখল এখন সময়ের অপেক্ষা। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সেনার সঙ্গে সুসম্পর্কের কারণেই মসনদ পেতে চলেছেন শাহবাজ। অন্যদিকে সাম্প্রতিককালে পাক সেনার সঙ্গে ইমরানের সম্পর্ক ভাল ছিল না। এই পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেনের ক্ষমতা হারানোর জন্য পাক সেনাকে দায়ী করে ‘চৌকিদার চৌর হ্যায়’ স্লোগান সরব হলেন তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীরা। রবিবার লাল হভেলিতে ইমরানের সমর্থনে সভা করেছিলেন প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ। সেখানেই দলের সমর্থকরা স্লোগান দিতে থাকেন চৌকিদার চোর হ্যায়। যদিও তাদের শান্ত থাকার বার্তা দেন রশিদ তিনি বলেন, আমরা এই শ্লোগান দেবো না আমরা শান্তিপূর্ণভাবে লড়বো। যদিও সেনার পদক্ষেপেই ইমরান সরকারের পতন হয়েছে বলে সভা থেকে স্পষ্ট ভাবে জানান রশিদ।

আরও পড়ুন:Ramiz Raza: প্রধানমন্ত্রীর পদে নেই বন্ধু ইমরান, পিসিবির প্রধানের পদ থেকে ইস্তফা দিতে পারেন রামিজ রাজা : সূত্র

পাঞ্জাব প্রদেশের পাশাপাশি রবিবার ইসলামাবাদ, করাচি, পেশোয়ারের রাস্তাতেও তেহরিক-ই-ইনসাফের মিছিলে ইমরানের সমর্থনে পাক সেনার বিরুদ্ধে স্লোগান ওঠে ‘চৌকিদার চৌর হ্যায়’।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...