Saturday, April 4, 2026

দেশজুড়ে কমছে করোনা সংক্রমণের হার

Date:

Share post:

দেশজুড়ে ক্রমশই কমছে করোনা সংক্রমনের হার। করোনা থেকে মুক্তির পথে ক্রমশই এগোচ্ছে ভারত। সোমবার সপ্তাহের প্রথম দিন দেশের করোনা পরিসংখ্যানে এমনই তথ্য উঠে এল। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৮৬১ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৯২৯ জন।

তবে এই স্বস্তিদায়ক কোভিড গ্রাফের মাঝেও চিন্তার কারণ করোনার নতুন ভ্যারিয়েন্ট। ওমিক্রনের XE ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়ায় তা নিয়ে উদ্বেগ খানিকটা বেড়েছে। এই ভ্যারিয়েন্টটির সংক্রামক ক্ষমতা আরও বেশি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, কোভিড বড় বিপদ ছিল, তার সঙ্গে লড়াই করে অনেকটা পথ এগিয়ে এলেও বিপদ পুরোেপুরি কেটেছে, তা বলা যায় না। কারণ, রোগটা বহুরূপী। নতুন রূপ নিয়ে আবার ফিরতে পারে। তাই সতর্ক থাকতেই হবে।

করোনা যুদ্ধের মোকাবিলায় এক বছরের বেশি সময় ধরে দেশজুড়ে চলছে কোভিড টিকাকরণ। ছোটদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রবিবার থেকে শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া। ইতিমধ্যে দেশে ১৮৫ কোটি ৭৪ লক্ষ ১৮ হাজার ৮২৭ ডোজ দেওয়া হয়েছে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...