Saturday, April 4, 2026

Ramiz Raza: প্রধানমন্ত্রীর পদে নেই বন্ধু ইমরান, পিসিবির প্রধানের পদ থেকে ইস্তফা দিতে পারেন রামিজ রাজা : সূত্র

Date:

Share post:

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (PCB) প্রধানের পদ থেকে ইস্তফা দিতে পারেন রামিজ রাজা (Ramiz Raza)। সূত্রের খবর, ইমরান খানকে ( Imran Khan) সরিয়ে দেওয়ার কারনেই নাকি পিসিবির পদ থেকে সরে যেতেন পারেন রামিজ রাজা। অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইমরান খানকে। আর তারপরই জল্পনা শুরু হয় পিসিবির প্রধানের পদ থেকে ইস্তফা দিতে পারেন রামিজ রাজা।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পরই পাকিস্তান ক্রিকেটে বোর্ডের প্রধান করা হয়েছিল রামিজ রাজাকে। কিন্তু ইমরান খান না থাকায়, মনে করা হচ্ছে রামিজের গদিও নাকি টলোমলো করছে। এই নিয়ে এক সূত্র বলেন, “ইমরানের ইচ্ছেতেই রামিজ বোর্ড প্রধান হয়েছিল। ইমরানের অধীনে যাঁরাই খেলেছে তাঁরা প্রত্যেকেই ওঁকে শ্রদ্ধা করে। ধারাভাষ্যকার, টিভি বিশেষজ্ঞ হিসেবে রামিজ যথেষ্ট ভাল জীবন কাটাচ্ছিল। কিন্তু ইমরান বলায় ও সব ছেড়ে বোর্ডের দায়িত্ব নেয়। রামিজ নিজেও আগে বলেছে যে ইমরান প্রধানমন্ত্রী থাকা পর্যন্তই ও বোর্ডের প্রধান থাকবে।”

পাকিস্তানের নিয়মানুযায়ী প্রধানমন্ত্রী সরাসরি ক্রিকেট বোর্ডের প্রধানকে নিয়োগ করতে পারেন। নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি চাইলে তবেই রামিজ পদে থাকতে পারেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পর্যন্ত রামিজ আর পদে থাকতে চান কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন:KKR: দিল্লির কাছে হারের কী ব‍্যাখ‍্যা দিলেন শ্রেয়স?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...