Saturday, April 4, 2026

কাশ্মীর সমস্যার সমাধান হোক, ‘শান্তি’র বার্তা হবু পাক প্রধানমন্ত্রী শেহবাজের

Date:

Share post:

চিরকালের জন্য ভারত-পাকিস্তানের মধ্যে জ্বলন্ত সমস্যা কাশ্মীর(Kashnmir)। বহুবার এই সমস্যা সমাধানের চেষ্টা চললেও এখনও সমাধান অধরাই রয়ে গিয়েছে। এহেন পরিস্থিতির মাঝে এবার পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ(Shehabaz Sharif) তুলে ধরলেন সেই কাশ্মীর ইস্যু। পাকিস্তানের(Kashmir) টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মাঝে কাশ্মীর প্রসঙ্গ তুলে শাহবাজ বলেন, “আমরা ভারতের সঙ্গে শান্তির সম্পর্ক চাই। তবে তা হবে তখনই, যখন কাশ্মীর সমস্যা সমাধান হবে।” যদিও এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া এখনও নয়াদিল্লির(New Delhi) তরফে দেওয়া হয়নি।

এখনও আনুষ্ঠানিক ভাবে পাক প্রধানমন্ত্রী পদে না বসলেও, আস্থা ভোটে ইমরানের হারের পর তিনিই যে পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই রবিবার পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শাহবাজ বলেন, “ভারতের সঙ্গে শান্তির বাতাবরণ বজায় রাখতে চাই আমরা। কিন্তু তার আগে শান্তির স্বার্থে কাশ্মীর জটিলতা কাটানো দরকার। কূটনৈতিক স্তরে আলোচনার পথে এগোতে হবে বলে আমি মনে করি।” তবে শুধু শাহবাজ নয়, কাশ্মীর ইস্যুতে সম্প্রতি পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়াও একই মত প্রকাশ করেছেন। তাঁর দাবি ছিল কূটনৈতিক স্তরে কথাবার্তারে মাধ্যমে সমস্যা সমাধান সূত্র বের করা হোক। তবে এখনও পর্যন্ত দু’জনের কারও বক্তব্যের কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত সরকার।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...