Saturday, April 4, 2026

হাঁসখালি : জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

Date:

Share post:

হাঁসখালি ধর্ষণকাণ্ডে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।সেই সঙ্গে মামলাটির দ্রুত শুনানির জন্যও আর্জি জানানো হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

নদিয়ার হাঁসখালির গাজনা পঞ্চায়েত এলাকায় প্রেমিকের জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শারীরিক নির্যাতনের পর অতিরিক্ত রক্তপাতের কারণে নাবালিকার মৃত্যু হয় । তারপর নাবালিকার দেহ জোর করে তুলে নিয়ে গিয়ে দাহ করা হয় বলেও অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে । মূল অভিযুক্ত সন্দেহে নাবালিকার প্রেমিককে গ্রেফতার করেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...