Saturday, April 4, 2026

ঝালদা পুরনো থানায় হঠাৎ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাংশ

Date:

Share post:

আচমকা আগুন লেগে পুড়ে ছাই ঝালদা (Jhalda) পুরনো থানা। সোমবার, দুপুরে আচমকা থানা চত্বরে আগুন লাগে। সেখানে রাখা ছিল বাজেয়াপ্ত করা বাইক। সেগুলি ভস্মীভূত। দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে থানার একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই থানাতেই গোটা শহরের সিসিটিভি (CCTV) ফুটেজ সংরক্ষিত থাকে।

ঝালদা শহরের সব সিসিটিভি ফুটেজ থাকে পুরনো থানায়। কয়েকদিন আগেই ওই থানা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্তকারী সিবিআই (CBI) আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, অন্নপূর্ণা দেবীর ঘট বিসর্জনের শোভাযাত্রার সময় কে বা কারা ঝালদা পুরোনো থানার দিকে পটকা ছোড়ে। সেই বাজি ফেটেই থানা চত্বরে বাজেয়াপ্ত করে রাখা বাইকে আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা শহরে। পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগান বলেন, কী ভাবে আগুন লেগেছে সেটা দমকল বিভাগের সঙ্গে কথা বলে জানা হচ্ছে।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...