Saturday, April 4, 2026

Weather Forecast:চৈত্রের দাবদাহের মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, নতুন বছরের আগেই কী বৃষ্টি?

Date:

Share post:

চৈত্র শেষ করে আসতে চলেছে বৈশাখ। আর ক’দিন পরেই বাঙালির নতুন বছরের আগমন। কিন্তু গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বৃষ্টির কোনও লক্ষণই নেই দক্ষিণে। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন বছর শুরুর আগেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে।

আরও পড়ুন: Accident: দেওঘর-ত্রিকূটে রোপওয়ে দুর্ঘটনা, মৃত ২ মহিলা, আটক বহু

দক্ষিণ-পশ্চিম দিক থেকে দলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়ার কারণেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় ঘণ্টায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ, সোমবার, ১১ এপ্রিল সেখানে বৃষ্টি হতে পারে। ১৩ তারিখ মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৪ তারিখ আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে।

১২ এপ্রিল নাগাদ আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিস্তীর্ণ অংশের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। যা সেইসব রাজ্যে স্বস্তি আনতে পারে। অন্যদিকে বেশ কয়েকটি রাজ্যে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলাই থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ, ন্যূনতম ৬৫ শতাংশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...