Friday, April 3, 2026

রাজ্যের চার ধর্ষণ মামলায় দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের চার ধর্ষণ মামলায় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনের (Damayanti Sen) নজরদারিতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, মাটিয়া, দেগঙ্গা, ইংরেজবাজার ও বাঁশদ্রোণী- এই চার ধর্ষণকাণ্ডে তাঁর নজরদারিতে তদন্ত হবে। পূর্বে দময়ন্তীর নিরপেক্ষ ভাবে তদন্ত করার ট্র্যাক রেকর্ডের কারণেই এই সিদ্ধান্ত। ২০ এপ্রিলের মধ্যে রিপোর্ট (Report) দিতে হবে রাজ্যকে।

তবে, দময়ন্তী ওই নজরদারির দায়িত্ব নিতে না চাইলে তিনি সরাসরি আদালতকে জানাতে পারেন বলেও জানিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ। শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, দু-তিনটি ঘটনা পর পর ঘটেছে। কেন এমন ঘটছে! তবে, এই নির্দেশে নদিয়ার হাঁসখালির ঘটনা নেই। মামলার পরবর্তী শুনানি ২০ এপ্রিল।

আরও পড়ুন:আসানসোলের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, অগ্নিমিত্রার রিগিংয়ের অভিযোগ নাকচ কমিশনের

Related articles

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...