Saturday, April 4, 2026

নিউইয়র্কে ফের বন্দুকবাজের হামলা, আহত ১৩

Date:

Share post:

নিউইয়র্কে (NewYork) ফের বন্দুকবাজের হামলা। স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ সাবওয়ে (Sabway) স্টেশনে হামলা চালায় মাস্ক (Mask) পরা এক আততায়ী। বন্দুকবাজের হামলায় পরপর লুটিয়ে পড়েন ১৩ জন। রক্তাক্ত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের ব্যস্ত সময় ভিড় ছিল ওই সাব-স্টেশনে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্মোক বোম ছুড়ে পালিয়ে যায় হামলাকারী। বন্দুকবাজের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক। এটা জঙ্গি হামলা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে ব্রুকলিনে মেট্রো চলাচল বন্ধ।

আরও পড়ুন- বোলপুরের নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক, এসএসকেএমে স্থানান্তরিত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...