Saturday, April 4, 2026

ধিক্কারজনক ঘটনা: হাঁসখালিতে গিয়ে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে মন্তব্য মহুয়া মৈত্রের

Date:

Share post:

হাঁসখালির ঘটনা ধিক্কারজনক। এই ধরনের ঘটনা মোটেই সহ্য করা হবে না। মৃতার পরিবারের পাশে দাঁড়িয়ে এই বার্তাই দেন তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra)। মঙ্গলবার, হাঁসখালি (Hanhkhali) গিয়ে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

মঙ্গলবার বেলা পৌনে ১২টা নাগাদ নির্যাতিতার বাড়িতে পৌঁছন মহুয়া। কথা বলেন নির্যাতিতার বাবা, মা-সহ অন্য আত্মীয়দের সঙ্গে। মহুয়া বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশ (Police) দ্রুত তদন্ত করছে। অভিযুক্ত দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। তার এক বন্ধুও গ্রেফতার হয়েছে। মূল অভিযুক্ত এবং তার দুই বন্ধু ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

আরও পড়ুন:বিজেপির ‘প্ররোচনা’ সত্ত্বেও উপনির্বাচন শান্তিপূর্ণ: ‘ছাপ্পা’ অভিযোগে সুকান্তকে তোপ কুণালের

‘‘অভিযুক্তের রাজনৈতিক পরিচয় যাই হোক, সে দুষ্কৃতী‘‘- মন্তব্য করেন মহুয়া। ঘটনায় পুলিশ পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে। নাবালিকার সম্মতিক্রমে যদি যৌনসম্পর্ক হয়, তা হলেও সেটা ধর্ষণ- বলে জানান তৃণমূল সাংসদ। ’’কে কী ভাবে ওই পরিবারকে ভয় দেখিয়েছে, তা-ও পুলিশ খতিয়ে দেখছে।’’

মহুয়ার সঙ্গে ছিলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি জানান, মেয়েটির দেহই শুধু নয়, জামাকাপড়ও পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ডিএনএ নমুনা পেতে সমস্যা হচ্ছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানান অনন্যা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...