Tuesday, June 23, 2026

বিজেপির ‘প্ররোচনা’ সত্ত্বেও উপনির্বাচন শান্তিপূর্ণ: ‘ছাপ্পা’ অভিযোগে সুকান্তকে তোপ কুণালের

Date:

Share post:

বিজেপি(BJP) ও বিরোধিদের বিভিন্ন প্ররোচনা সত্ত্বেও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে দুই কেন্দ্রের উপনির্বাচন। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি এমন্টাই জানালেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। পাশাপাশি আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul) কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের ক্যাডারের মত ব্যবহার করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। একইসঙ্গে পুলিশ ছাপ্পা ভোট দিয়েছে বলে যে অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) তুলেছেন তারও পাল্টা তোপ দাগলেন কুণাল ঘোষ।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “আসানসোলের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনীকে নিজের ব্যক্তিগত কর্মীর মতো ব্যবহার করেছেন। ওনার কিছু বলার থাকলে কমিশনকে জানাতে পারতেন। বালিগঞ্জ কেন্দ্রেও একই ঘটনা ঘটেছে। পুলিশকে হুমকি দেওয়া হয়েছে। এসব সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনও প্রোরোচনায় পা দেননি। বিজেপি প্রার্থী যাকে নিয়ে ঘুরছেন তাকে নিয়ে মানুষের ক্ষোভ। ওরা খবরে আসতে চেয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনও প্রোরোচনায় পা দেয়নি। দুই কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই হয়েছে উপনির্বাচন।” পাশাপাশি, বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের তরফে ‘পুলিশ ছাপ্পা ভোট দিয়েছে’ অভিযোগ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “কেন উনি বলবেন পুলিশ ছাপ্পা ভোট দিয়েছে? কেন বলবেন? যদি তা হয়ে থাকে ফুটেজ কোথায়? দেখাতে পারবেন কি? যদি অভিযোগ থাকে কমিশনকে গিয়ে বলুন। পুলিশ থাকলেও দোষ, না থাকলেও দোষ। চাইছেন কী আপনারা? তবে বালিগঞ্জ ও আসানসোলে বিজেপির নাটক সত্ত্বেও ভোট শান্তিপূর্ণ হয়েছে।”

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...