Tuesday, June 23, 2026

চ‍্যাহেল ঘটনায় নতুন মোড়, ফ্র্যাঙ্কলিনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ডারহাম কাউন্টি ক্লাব

Date:

Share post:

ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চ‍্যাহালের (Yuzvendra Chahal) সেই বিস্ফোরক মন্তব্যের প্রকাশের পর থেকেই উত্তাল হয়ে ওঠে ক্রিকেট ( Cricket) বিশ্ব। এবার সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে জেমস ফ্র্যাঙ্কলিনকে (James Franklin)। এক অনুষ্ঠানে চ‍্যাহাল জানান, ২০১১ সালে মুম্বই চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফাইনালের রাতে তাঁকে মুখে সেলোটেপ লাগিয়ে একটি ঘরে বেঁধে রেখে গিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস এবং জেমস ফ্র্যাঙ্কলিন। এ বার সেই ঘটনা নিয়ে ফ্র্যাঙ্কলিনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ডারহাম কাউন্টি। ফ্র্যাঙ্কলিন এই মুহূর্তে ডারহামের কোচ। কাউন্টি দল ডারহাম বলেছে যে তারা তাদের প্রধান কোচ জেমস ফ্র্যাঙ্কলিনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগের বিষয়ে প্রাক্তন ফাস্ট বোলারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবে।

এদিন দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, “২০১১-র একটি ঘটনায় আমাদের দলের এক কোচিং স্টাফের নাম যে ভাবে জড়িয়ে গিয়েছে সে ব্যাপারে আমরা জানি। কর্মীদের নিয়ে যে কোনও বিষয়ের ক্ষেত্রেই যেটা করা হয়, সে ভাবেই ক্লাবের তরফে ব্যক্তিগত ভাবে সংশ্লিষ্ট কর্মীর সঙ্গে কথা বলা হবে এবং জানার চেষ্টা করা হবে আদৌ ওই ঘটনায় তাঁর কোনও ভূমিকা ছিল কিনা।”

চ‍্যাহাল সেই ঘটনা নিয়ে বলেন যে, “গোটা রাত রুমে একা ফেলে রাখা হয়েছিল আমাকে। তারা দুজনেই টেপ দিয়ে তার মুখ বন্ধ করেছিলেন এবং তাকে রাতের জন্য ঘরে একা রেখেছিলেন। ফ্র্যাঙ্কলিন ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের একটি অংশ ছিলেন। তিনি ২০১৯ সালের শুরুর দিকে ডারহামের কোচ নিযুক্ত হন।

আরও পড়ুন:Commonwealth Games: ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...