Monday, June 8, 2026

National Street Theatre Day: জন্মদিনে পথনাটকের পথিকৃৎ হাসমিকে শ্রদ্ধা

Date:

Share post:

কথায় আছে মঞ্চে উঠতে হয়, আর এই উত্থান সহজ নয়। অনেক পরিশ্রম আর অনেকটা সংগ্রাম তারপর গিয়ে মঞ্চের সেই থার্ড বেল শোনা। তবে মঞ্চ কেন শুধু ছাদ ঢাকা অডিটোরিয়ামের (Auditorium) ভেতরে হবে, উন্মুক্ত আকাশের নিচে সাধারণ মানুষের সাথে মিশে হবে একে অন্যের কথা, সেই তো পথনাটক। এভাবে মানুষের সাথে মানুষের সংযোগ এর নয়া ভুবন রচনা করেছিলেন সফদর হাসমি (Safdar Hashmi)। আজ ১২ এপ্রিল তাঁর জন্মদিন, পথনাটকের (Street Theatre) এই পথিকৃৎকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি ‘ন্যাশনাল স্ট্রিট থিয়েটার ডে’ (National Street Theatre Day)। আসলে এভাবেই যে সফদর হাসমিকে (Safdar Hashmi) শ্রদ্ধা জানানো। তাঁর জন্মদিনটিকেই দেশজুড়ে পথনাটক দিবস (Street Theatre day) হিসেবে পালন করা হয়।

আজীবন বাম মানসিকতায় বিশ্বাসী, বামপন্থায় অনুপ্রাণিত সফদর হাসমি রাজনৈতিক নাট্য জগতের অন্যতম বিশিষ্ট মুখ। পিপলস থিয়েটার ফ্রন্ট (People’s theatre front) বা জন নাট্য মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। জীবন তাঁকে খুব বেশি সময় দেয় নি, মাত্র চৌত্রিশটি ঋতু পরিবর্তন প্রত্যক্ষ করেছিলেন এই শিল্পী। সৃষ্টিসুখের উল্লাসে নতুন নতুন নাট্য চরিত্র আর বিষয় ভাবনাকে নিয়ে অবিরাম কাজ করে যাওয়া স্তব্ধ হল হঠাৎ করেই। তখন ‘হাল্লা বোল’ নামের একটি পথনাটক চলছে, তাতেই অভিনয় করছেন সফদর । আচমকাই পারফর্ম করার সময়ে তাঁর মৃত্যু হয়।

ইংরেজি সাহিত্যের ছাত্র সফদর হাসমি (Safdar Hashmi) ছাত্রজীবনেই সক্রিয় রাজনীতিতে নিজেকে যুক্ত করেন। এসএফআই (SFI) এবং আইপিটিএ– এই দুয়ের সঙ্গেই সমান ভাবে সংযুক্ত এবং কিছুটা সম্পৃক্ত হয়ে পড়েন। জরুরি অবস্থার সময়ে তাঁর ‘কুর্সি কুর্সি কুর্সি’ বিপুল সাড়া ফেলে দিয়েছিল। গাড়োয়াল, কাশ্মীর ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়াতেন সফদর। তবে মোটামুটি ১৯৭৭ সালের পর থেকে সক্রিয় ভাবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন। তাঁর কিছু উল্লেখযোগ্য কাজ হল ‘গাঁও সে শহর তক’, ‘তিন ক্রোর’, ‘অউরত’, ‘খিলতি কলিয়াঁ’ ইত্যাদি।

আজও, এতগুলি বছর পরেও সফদর হাশমির কাজের গুরুত্ব এতটুকু কমেনি,তিনি যেভাবে আঘাত হেনেছিলেন চিরাচরিত স্টিরিওটাইপের বিরুদ্ধে, তাঁর সৃষ্টিশীলতার সেই অনুভব আজও ঝংকার তুলে চলেছে। কিন্তু আক্ষেপ,পথনাটক আজ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? একদিন ‘জাতীয় পথনাটক দিবস’ পালন করে বা সফদর হাসমির জন্মদিন পালন করে কি পথনাটককে যথার্থ মর্যাদা আর সম্মান দেওয়া যাবে? এই প্রশ্ন থেকেই যায়।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...