Saturday, April 4, 2026

Ranbir-Alia Update :ফের দিন বদল, ১৭ এপ্রিল বিয়ে হচ্ছে না রণবীর-আলিয়ার !

Date:

Share post:

শুভ পরিণয়ের দিন পরিবর্তন। বহু প্রতীক্ষিত রণবীর-আলিয়ার (Ranbir-Alia) বিয়ে নিয়ে আবার বড় আপডেট (Update)। ভেনু (Venue) , মেনু (Menu)বদল এখন অতীত, টাটকা আপডেট হল দিন বদল। তাহলে কি ১৭ এপ্রিল ছাদনাতলায় বসবেন না যুগলে? ঠিক এই প্রশ্নই এখন বলিউডের (Bollywood) অন্দরমহলে।

বলিউডের হাইপ্রোফাইল বিয়ে নিয়ে প্রশ্ন, টিনসেল টাউনে গুঞ্জন, বদলে গেল আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিয়ের তারিখ!আর এই জল্পনা উসকে দিয়েছেন আলিয়ার ভাই রাহুল ভাট(Rahul Bhatt) ও কাকা রবীন ভাট!এতদিন পর্যন্ত সকলেই জানতেন ১৭ এপ্রিল আর কে হাউসে সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া (Ranbir-Alia)। তবে হঠাৎ করেই জানা গেল ১৭ নয়, ১৪ এপ্রিলই নাকি শুভদৃষ্টি সুসম্পন্ন হবে আলিয়া ও রণবীরের(Alia and Ranbir)। সেইমতো সব তোড়জোড় চলছিল। এবার ফের বদল। জানা যাচ্ছে নতুন জীবনে প্রবেশের নয়া তারিখ পয়লা বৈশাখ (Poila Boisakh)। অর্থাৎ ১৫ এপ্রিল ২০২২ এই সাতপাকে ঘুরতে চলেছেন রণবীর ও আলিয়া।

সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই রণবীর ও আলিয়াকে নিয়েই আলোচনা, সোমবারই ভাইরাল হয়েছিল একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukhopadhyay)লেখা একটি ব্যাগ পৌঁছে যায় ঋষি পুত্রের বাড়ি। রণবীরের বিয়ের পোশাক পাঠিয়েছেন সব্যসাচী । আলিয়ার সাজ পোশাক নিয়েও জোর চর্চা। এর আগে ভেনু পরিবর্তন হয়েছে, তারপর মেনু পালটেছে বহুবার। সূত্রের খবর অনুযায়ী, কাপুর পরিবারের সবাই খাদ্যরসিক। তাই খাবারের মেনুতে রয়েছে এলাহি আয়োজন, থাকছে ইটালিয়ান, মেক্সিকান, পাঞ্জাবি, আফগানি খাবারও। শুধু তাই নয়, থাকবে কাবাবের জন্য একটা বিশেষ কাউন্টারও। যেখানে তৈরি হবে দেশি-বিদেশি কাবাব। তবে শুধু আমিষ খাবারই নয়।পাশাপাশি নিরামিষ খাবারের ঢালাও বন্দোবস্ত থাকছে বটে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...