Monday, March 16, 2026

Wriddhiman: চলতি মাসেই হতে পারে ঋদ্ধিমান সাহা বনাম সাংবাদিকের হুমকি বিতর্ক নিয়ে ফয়সালা :সূত্র

Date:

Share post:

চলতি মাসেই হতে পারে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বনাম সাংবাদিকের হুমকি বিতর্ক নিয়ে ফয়সালা। সূত্রের খবর, আগামী ২৩ এপ্রিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। তার আগেই তিন সদস্যের কমিটির কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়ে ছিল। ২৩ তারিখ সেই রিপোর্ট খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে অ্যাপেক্স কাউন্সিল।

গত ১৯ ফেব্রুয়ারি একটি টুইট করেন ঋদ্ধিমান সাহা। সেখানে একটি ছবি পোস্ট করেন তিনি লেখেন, এক সাংবাদিক তাকে হুমকি দিচ্ছেন। সেই নিয়ে ঋদ্ধি লেখেন,” ভারতীয় ক্রিকেটে আমার অবদানের পর এমন ব্যবহার প্রাপ্য আমার এক ‘সম্মানীয়’ সাংবাদিকের থেকে! এটা সাংবাদিকতা?”

সেই টুইটের পর নড়েচড়ে বোসে বোর্ড। একাধিক ক্রিকেটার ঋদ্ধির পাশে দাঁড়ান। তাঁরা সেই সাংবাদিকের নাম বলতে বলেন। কিন্তু ঋদ্ধি সেই সাংবাদিকের ক্ষতি চাননি। তাই বোর্ড ছাড়া কাউকে নাম জানাননি তিনি। এরপরই তিন সদস্যের কমিটি গঠন করে বোর্ড। কমিটিতে রয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং। তাঁদের কাছেই সেই সাংবাদিক সম্পর্কে সব তথ্য দেন ঋদ্ধি।

বোর্ড কমিটির সামনে ঋদ্ধির বয়ানের পরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন ওই সাংবাদিক। একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, ঋদ্ধিমান সাহা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট বিকৃত করে প্রকাশ করেছেন। তিনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন।

আরও পড়ুন:Mumbai city Fc: অনন্য নজির গড়ল মুম্বই সিটি এফসি, প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি কাপের ম‍্যাচ জিতল তারা

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...