Friday, April 3, 2026

ফারাক্কায় ভরদুপুরে ব্যাঙ্কে ডাকাতি! ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত ৩ দুষ্কৃতী

Date:

Share post:

ভরদুপুরে বেসরকারি ব্যাঙ্কে ডাকাতি (Bank Robbery)! বুধবার দুপুর নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের ছড়িয়েছে ফারাক্কা থানার এনটিপিসি (NTPC) সংলগ্ন এলাকায়। গ্রেফতার তিন দুষ্কৃতী। ঘটনাস্থলে যায় ফারাক্কার এসডিপিও (SDPO) আসিম খানের (Asim Khan) নেতৃত্বে পুলিশ বাহিনী। এদিন, দুপুরে এনটিপিসি সংলগ্ন এলাকায় বেসরকারি ব্যাঙ্কে হঠাৎ কর্মচারীদের চিৎকার শুনতে পান স্থানীয় দোকানদাররা। দেখা যায় চার দুষ্কৃতী বাইক করে পালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করলে বাইক থেকে একজন পড়ে যায়। পিস্তল উঁচিয়ে ফের পালিয়ে যায় বলে অভিযোগ।

ভরদুপুরে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত কত টাকা লুঠ হয়েছে তা জানা যায়নি। তিন দুষ্কৃতীকে ঝাড়খন্ড সীমনা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...