Thursday, June 25, 2026

Howrah : ছাত্র সংঘর্ষের জেরে উত্তাল কানাইলাল ভট্টাচার্য কলেজ

Date:

Share post:

হাওড়ার (Howrah) জগাছার রামরাজাতলায়(Ramrajatala) কানাইলাল ভট্টাচার্য কলেজে(Dr. Kanailal Bhattacharyya College) দুই ছাত্র পরিষদের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ, আহত ৩। প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র সংগঠনের (Students Union)দায়িত্ব কার হাতে থাকবে সেই নিয়ে বিবাদের জেরে প্রথমে বচসা এবং পরবর্তীতে ধুন্ধুমার কলেজ চত্বর।ঘটনার জেরে কলেজে আতঙ্কের পরিবেশ। পরিস্থিতি এমন জায়গায় পৌছয় যে কলেজ(College) বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

ফারাক্কায় ভরদুপুরে ব্যাঙ্কে ডাকাতি! ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত ৩ দুষ্কৃতী

সূত্র মারফত জানা যায়, বুধবার কলেজের পুরনো ও নতুন দুই ছাত্র ইউনিটের মধ্যে বিবাদ হাতাহাতিতে পোঁছায়। তার জেরেই বেশ কয়েকজন ছাত্র আহত হন বলে অভিযোগ। উল্লেখ্য এই কলেজে রয়েছে দুটি ছাত্র ইউনিট। একটি আগের ও অন্যটি কলেজের অধ্যক্ষের তৈরি নতুন ইউনিট। গত কয়েকদিন ধরেই নতুন ইউনিটের সদস্যরা পুরনো ছাত্র ইউনিটের সভাপতিকে পদত্যাগ করতে চাপ দিতে থাকে বলে অভিযোগ। এমনকি প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কলেজের এক পড়ুয়া জানিয়েছেন আজ দুই ইউনিটের সবাই কলেজে আসে।তাঁদের এক সতীর্থ কলেজের বাইরে খাবার খেতে গেলে সেই সময়ে তাঁকে একা পেয়ে মারধর করা হয় । তিনি বলছেন ছাত্র সংসদের সভাপতি পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁকেও আক্রান্ত হতে হয়। এমনকি ছাত্রীদের সঙ্গেও চলে ধস্তাধস্তি বলে অভিযোগ। এরপরেই দুই ছাত্র ইউনিটের মধ্যে সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জগাছা থানার পুলিশ বাহিনী। এই ঘটনার জেরে কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন শিক্ষাঙ্গনে এমন ঘটনা সত্যিই অনভিপ্রেত। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

কয়লামন্ত্রীর নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ‘গুণধর’ পিতা-পুত্র

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...