Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন করছেন, রাজ্যপাল তাঁর দায়িত্ব পালন করুন : কুণাল

Date:

Share post:

রাজ্যপাল ধারাবাহিকভাবে রাজ্যের যে রূপরেখা তৈরি করে দিচ্ছে তা ঠিক নয়। ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

কুণাল এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “আইনশৃঙ্খলায় দেশের মধ্যে অন্যতম বাংলা। এই পরিস্থিতিতে চাইনা কোনও আপত্তিকর ঘটনা।  মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন। আইন আইনের মতো চলছে। এরপরেও রাজ্যপাল ধারাবাহিকভাবে  রাজ্যের রূপরেখা তৈরি করে দিচ্ছে তা ঠিক নয়। একটা ঘটনার প্রেক্ষিতে সরকার কী করছে তা দিয়েই তো সরকারের কাজকর্ম বিচার হয়। পুলিশ এক্ষেত্রে রং না দেখে গ্রেফতার করছে।”

কুণাল তোপ দেগে বলেন, “রাজ্যপাল তাঁর দায়িত্ব পালন করুন। মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালন করছেন। এটা সামাজিক অপরাধ। এর সঙ্গে রাজনেৈতিক কোনও সম্পর্ক নেই। রাজ্যপাল ঘুম থেকে উঠে শুধু টুইট করেন। মূল্য উদ্দেশ্য কী। বাংলার উন্নয়ন তো ট্যুইট করে না। এই কুৎসা অপপ্রচার থামাতে হবে৷”

তিনি বলেন, “সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে দায়ী করছে না। অধিকাংশ মানুষ তৃণমূল হলে তাহলে কী দোষ! মুখ্যমন্ত্রী কোথাও তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেনি। ”

বিজেপি কুৎসিত রাজনীতি করছে বলে এদিন জানান কুণাল। তাঁর কথায়, “একটি মেয়ে মারা গিয়েছে সকলে দুঃখপ্রকাশ করেছে। পুলিশ যথাযথ তদন্ত করছিল। কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এরপরে কী করে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং করা হল। বিজেপি তদন্তকে প্রভাবিত করার জন্য এটা করা হয়েছে। সিবিআই যাতে আসল সত্যির কাছাকাছি যেতে না পারে।  আসলে এদের সিবিআইয়ের ওপর আস্থা নেই।  এরা তো উন্নাও,  হাথরাসের রাজ্যের লোক।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...