Saturday, April 4, 2026

হাঁসখালি ধর্ষণকাণ্ডে তদন্ত শুরু করল সিবিআই

Date:

Share post:

নদিয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ডে তদন্তের কাজ শুরু করল সিবিআই। এদিন এফআইআর দায়ের করে সিবিআই।  ধর্ষণ, খুন, প্রমাণ লোপাটের চেষ্টা সহ একাধিক ধারায় এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়। প্রাথমিকভাবে রাজ্য পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করবে সিবিআই।

এদিকে,  হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালিকে জেরা করে পুলিশ  জানতে পেরেছিল তাদের বাড়ির কোন ঘরে গণধর্ষণ হয়েছিল। সোমবার রাতে সেই ঘর থেকে একটি বিছানার চাদর সংগ্রহ করেন তদন্তকারীরা।  বুধবার  সেই চাদর থেকেই বীর্যের নমুনা মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।  ওই নাবালিকার রক্তমাখা  একটি কাপড়ের একটি টুকরোও এদিন পুলিশের হাতে এসেছে।  দুটি নমুনাই সিবিআই অফিসারদের হাতে তুলে দেওয়া হবে বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে। নমুনদুটির আবারো ফরেনসিক পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...