Wednesday, June 24, 2026

Taliban : তালিবানি তান্ডব, খুন প্রায় ৫০০ আফগান আমলা !

Date:

Share post:

এখনও এক বছর হয়নি,স্পষ্ট ২০২১ এর ঘটনা। বিশ্বজুড়ে খবরের শিরোনামে উঠে এসেছিল আফগানিস্তান (Afghanistan)আর তালিবান (Taliban)। গত বছরের আগস্ট মাসেই আফগানিস্তান (Afghanistan) দখল করে শুদ্ধিকরণের প্রতিশ্রুতি দিয়েছিল জেহাদিরা। কিন্তু মুখে যাই বলুক না কেন, তাঁদের কথা আর কাজের মধ্যে যে বিস্তর ফারাক তা তালিবানি(Taliban) কিছু কার্যকলাপে পরিষ্কার হয়ে যায়। বোঝা যায় তালিবান আছে তালিবানেই। এবার প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৫০০ আফগান (Afghan) আমলাকে অপহরণ করে খুন করেছে তালিবান।

হিন্দি নিয়ে অমিত শাহর সঙ্গে প্রকাশ্য বিরোধিতায় তামিল বিজেপি সভাপতি

সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-(The New York times)এর একটি তদন্তমূলক প্রতিবেদনে জানা গিয়েছে যে ক্ষমতার আসার পর ক্ষমতাচ্যুত আশরফ ঘানি সরকারের প্রায় ৫০০ জন প্রাক্তন আধিকারিককে হত্যা করেছে জেহাদি দলটি। নিহতদের তালিকায় বেশ কয়েকজন আফগান সেনার প্রাক্তন অফিসারও রয়েছেন বলে খবর। কিন্তু ঠিক কী কারণে এমন কাজ করতে হল তাঁদের? জানা গেছে আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আফগান আধিকারিকদের হত্যা করেছে তালিবান।সংবাদ সংস্থা জানিয়েছে ৮৪ জন প্রাক্তন আমলা বা সেনা আধিকারিককে খুন করেছে তালিবান। কান্দাহারে অন্তত ১১৪ জন আমলা নিরুদ্দেশ। রিপোর্টে আরও বলা হয়েছে যে ক্ষমা করে দেওয়ার অজুহাতে আফগান সেনা ও আশরফ ঘানি সরকারের আমলাদের গোপন ডেরা থেকে ডেকে এনে পরিকল্পিত ভাবে হত্যা করছে তালিবান। যদিও তালিবানের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

উল্লেখ্য তালিবান ক্ষমতা দখলের পর থেকে নৃশংসতার নানা অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ক্ষমতা দখলের পরই স্বমহিমায় ফিরেছে তালিবান মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বিভিন্ন অপরাধে হাত-পা কেটে ফেলা থেকে শুরু করে মাথা কেটে ফেলার মতো শাস্তির পক্ষে সওয়াল করেছে তালিবান নেতৃত্ব। গতবছর চার অপহরণকারীকে হত্যা করে তাদের দেহ প্রকাশ্যে ক্রেন থেকে ঝুলিয়ে দিতে দেখা গিয়েছিল তালিবানকে। এসবের মাঝেই আফগানিস্তানের মার্কিন মদতপুষ্ট পূর্ববর্তী সরকারের প্রায় ৫০০ আধিকারিককে অপহরণ করে খুন করার অভিযোগ তালিবানের বিরুদ্ধে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...