Wednesday, March 18, 2026

ঝালদা কাউন্সিলর খুনে এক ব্যবসায়ীকে গ্রেফতার সিবিআইয়ের

Date:

Share post:

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ১ হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম সত্যবান প্রামাণিক। তিনি তপনের দাদা নরেন কান্দুর ঘনিষ্ট ছিলেন বলে জানা গিয়েছে। বুধবারই সত্যবানকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।

আরও পড়ুন:যৌন আসক্তি থেকে একাধিক সম্পর্ক,শেষে খুন করে পুলিশের জালে যুবক


ধৃত সত্যবান প্রামাণিকের আদি বাড়ি ঝালদার হেঁসাহাতু গ্রামে। বর্তমানে যদিও ঝালদার হাটতলা শহরেই থাকতেন তিনি। সিবিআইয়ের গ্রেফতারের আগে সিটও সত্যবানকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই থেকে তিনি তাঁর আদি বাড়িতেই থাকতেন। কিন্তু মঙ্গলবার সেখানে সিবিআই গিয়ে সত্যবানকে আটক করে। এরপর তাকে মুখোমুখি বসিয়ে ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালায় CBI।

মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পরই আটক করা হয় সত্যবানকে। ধৃত সত্যবানের স্ত্রী বিমলা ২০১৩ সালে কংগ্রেসের টিকিটে জিতে পঞ্চায়েত সমিতির সদস্য হন। জানা গেছে সত্যবান নিহত তপন কান্দুর দাদা নরেন কান্দুর ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই নয়, প্রায় প্রতিদিনই নরেন ধৃত সত্যবানের হোটেলে যাতায়াত করতেন। কথাও বলতেন। CBI-এর দাবি, নরেন কান্দুর সঙ্গে বসে তপন কান্দুকে মারার ছক কষেছিলেন সত্যবান।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...