Saturday, June 27, 2026

Pakistan : দায়িত্ব নিয়েই সরকারি কর্মীদের কাজের সময় বাড়িয়ে দিলেন নতুন পাক প্রধানমন্ত্রী

Date:

Share post:

দায়িত্ব নিয়েই টলোমলো পাকিস্তানের হাল শক্ত হাতে ধরতে চাইছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। সরকারি দফতরে কাজের সময় বাড়িয়ে দিলেন। সেইসঙ্গে ছুটি একদিন কমিয়ে দিলেন। ইমরান খানের আমলে সকাল ১০ টায় অফিস শুরু হত। এবার থেকে কাজের সময় শুরু হবে সকাল ৮ টায়।  আর এতদিন ছুটি থাকত শনি-রবি। এবার থেকে শুধুই রবিবার দিন ছুটি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ আর্থিকভাবে বিধ্বস্ত-বিপর্যস্ত এই  দেশটাকে কী আদৌ টেনে তুলতে পারবেন?  এ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি প্রবল চর্চা শুরু হয়েছে তাঁর ব্যক্তিজীবন নিয়েও।

সত্তরোর্ধ্ব  শাহবাজ পাঁচবার বিয়ে করেছেন। ৬ টি সন্তান। ২ ছেলে ও চারটি মেয়ে। বর্তমানে দুই স্ত্রী  সঙ্গে থাকেন, নুসরত ও তেহমিনা দুরানি। বিচ্ছেদ হয়েছে আলিয়া হানি, নিলোফার খোসা ও কুলসুম হায়ের সঙ্গে।শাহবাজের বড় ছেলে হামজা শাহবাজ পঞ্জাব বিধানসভায় বিরোধী দলনেতা। ছোট ছেলে সুলেমান পারিবারিক ব্যবসা সামলান। সুলেমান অবশ্য ইংল্যান্ডের বাসিন্দা। শাহবাজের নামে একাধিক দুর্নীতি, আর্থিক তছরুপের মামলা চলছে। বেশ কয়েকবার জেলবন্দিও হতে হয়েছে তাঁকে। শাহবাজের ছোট ছেলে সুলেমানের নামেও রয়েছে একাধিক প্রতারণা ও তছরুপের মামলা। শাহবাজের সঙ্গে আবার ভারতের নিবিড় যোগসূত্র রয়েছে। তাঁর বাবাও মা দুজনেই ভারতের।  তাঁর বাবা কাশ্মীরের  অনন্তনাগের এবং মা পুলওয়ামায় থাকতেন। দেশভাগের পর লাহোর চলে যায় পরিবারটি।

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘সার’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...