Friday, June 26, 2026

হাসপাতালে রাখি সাওয়ান্ত! দেশে ফিরেই অসুস্থ বলিউডের ‘ড্রামা ক্যুইন’

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় (Social media) কী ভাবে চর্চায় থাকতে হয় তা খুব ভাল করেই জানেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। বলিউডের বিনোদন জগত (Entertainment Industry) তাঁকে ডাকে ‘ড্রামা ক্যুইন’ নামে। বিতর্কের সঙ্গে ঘর করা তাঁর নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। সেই রাখি (Rakhi Sawant is in hospital) হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন! ছবি ভাইরাল হতেই উঠছে একাধিক প্রশ্ন। অনেকে আবার অসুস্থতা নিয়েও কটাক্ষ করছেন অভিনেত্রীকে।

হাতে স্যালাইনের নল, হাসপাতালের বিছানায় চোখ বুজে রাখিকে শুয়ে থাকতে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। জানা যাচ্ছে অভিনেত্রীর হৃদযন্ত্রজনিত সমস্যা হয়েছে। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। গত সপ্তাহেও মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অটো থেকে নামতে দেখা যায় রাখিকে, সঙ্গে ছিলেন প্রথম স্বামী। আদিলের সঙ্গে ছাড়াছাড়ি হতেই নিজের প্রথম স্বামীর সঙ্গে সখ্যতা বাড়িয়েছেন অভিনেত্রী। রাখির ভাই অবশ্য দাবি করেছেন, আদিলের করা একাধিক মামলা ও থানা-পুলিশে দৌড়দৌড়ির চিন্তায় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। আপাতত কয়েকদিন চিকিৎসকের পরামর্শ মতই হাসপাতালে থাকতে হবে বলিউডের ‘ড্রামা ক্যুইন’কে।


 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...