Friday, June 26, 2026

পুরশুড়ার সভা থেকে বিজেপিকে কৃষক-বিরোধী বলে তোপ অভিষেকের

Date:

Share post:

পঞ্জাব-হরিয়ানায় কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলন করছে। আর মোদির জনসভার জন্য কৃষি জমি নষ্ট হচ্ছে। বুধবার, পুরশুড়ার সভা থেকে বিজেপিকে কৃষক-বিরোধী বলে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে আদ্যা মা কোল্ড স্টোরেজ মাঠের জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। সেই সভা থেকে হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, “বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। বিজেপি সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। জনবিরোধী বিজেপি, গরিববিরোধী বিজেপি। ১০০ দিনের টাকা আটকে রেখেছেন যাঁরা, তাঁদের ২০ তারিখ উচিত শিক্ষা দেওয়ার দিন।“ মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে তীব্র নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, “আরামবাগে প্রধানমন্ত্রী দু’মাসে দু’বার এসেছেন। কেন? নির্বাচন বলে। কোভিডের সময় ক’বার দেখেছেন? আমি শুনেছি, কৃষিজমি নষ্ট করে প্রধানমন্ত্রী সভা করেছেন।“এই প্রসঙ্গে রাজ্যের তৃণমূলের কৃষক-দরদি ভাবমূর্তি তুলে ধরেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “কৃষকবন্ধু রাজ্যসরকার দিচ্ছে, কেন্দ্র নয়। যে কৃষকবিরোধী সরকার কালো কৃষি আইন এনে ৭০০ কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছেন, সেই বিজেপিকে আপনারা আগামী ২০ তারিখ উচিত শিক্ষা দেবেন। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব। আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ক্ষমতা কোনও নেতার নেই। আমি কথা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি চাইলে বন্ধ করতে চাইলেও পারবেন না। ২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, এখন হাজার টাকা। পেট্রল-ডিজেল, তেল, ডিম, রসুন সব কিছুর দাম বেড়েছে। সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি বলছেন প্রতি বুথে মদ খাওয়ানোর খরচ লাগবে পাঁচ হাজার টাকা। বাংলায় ৮০ হাজার বুথ আছে। তা হলে বিজেপির খরচ হবে ৪০ কোটি টাকা।“





Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...