Wednesday, June 24, 2026

ধর্ষণের প্রতিবাদীরা ‘নপুংসক’: ফের বিতর্কিত মন্তব্য কবীর সুমনের

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্য কবীর সুমনের ( Kabir Suman)। সাম্প্রতিক অতীতে একর পর এর বিতর্কিত শুধু নয়, নিন্দনীয় মন্তব্য করেন তিনি। তা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। কিন্তু তারপরেও সুমন আছেন সুমনেই। যখন ধর্ষণের(Rape) প্রতিবাদে (Protest) সরব বাংলা, তখনই আবার বেফাঁস মন্তব্য করে বসলেন কবীর সুমন। ধর্ষণের প্রতিবাদীদের ‘নপুংসক’ বলে কটাক্ষ করলেন তিনি। তাঁর নিশানায় বিজেপি-বামেরা। কিন্তু বিরোধীদের নিশানা করতে গিয়ে একটি ধিক্কারজনক ঘটনার প্রতিবাদীদের আরও কুৎসিতভাবে আক্রমণ করলেন সুমন। শুধু তাই নয়, একটি সম্প্রদায়কেও অপমানজনক মন্তব্য করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, “রাজ্যজুড়ে ধর্ষণের বিরুদ্ধে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত”।

চলতি বছরের শুরুতেই বিতর্কে জড়িয়ে ছিলেন কবীর সুমন। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে গালিগালাজ করেন। যা দেখে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। এবার আবার বিতর্কে জড়ালেন।
আবার ক্ষিপ্ত নেটিজেনরা। সবাই তাঁর বক্তব্যের বিরুদ্ধে কমেন্ট করেছেন কিন্তু কবীর সুমনও কাউকে ছেড়ে কথা বলেননি। পাল্টা জবাব দিয়েছেন কমেন্টস বক্সে। তবে, অনেকের মতেই, খবর থাকতেই অযথা বিতর্কে তৈরি করছেন তিনি।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...