Wednesday, June 24, 2026

Hanskhali : হাঁসখালি যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল

Date:

Share post:

হাঁসখালি যাচ্ছে বিজেপির পাঁচ সদস্যের কেন্দ্রীয় দল । পাঁচ সদস্যের এই দল ঘুরে  দেখে এসে রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। পাঁচ সদস্যের এই কমিটিতে রয়েছেন তামিলনাড়ুর বিধায়ক ভি শ্রীনিবাসন, মহারাষ্ট্রের নেত্রী খুশবু সুন্দর , বাংলার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা এবং রাজ্যের মন্ত্রী বেবিরানি মৌর্য।  নাড্ডার তৈরি করা এই কমিটির  সদস্যরা হাঁসখালি গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখবেন। স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। তার পর সব তথ্য তুলে ধরবেন জে পি নাড্ডার কাছে।

বাংলার সরকার এবং তৃণমূল কংগ্রেস  কাউকে কোথাও যেতে বাধা দেয় না। তাই উত্তরপ্রদেশের সাংসদ, মন্ত্রীরাও এখন বাংলায় চলে আসছেন। অথচ উত্তরপ্রদেশে যখন হাথরস, উন্নাওয়ের মতো ভয়ঙ্করতম ধর্ষণের ঘটনা ঘটেছে, সেসময় কিন্তু কেউই তাদের পাশে গিয়ে দাঁড়াননি। সে রাজ্যের কোনো নেতা মন্ত্রী নির্যাতিতার বাড়িতে যাননি। তাদের পাশে দাঁড়িয়ে ভরসা দেননি।  অথচ বাংলার মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে বিষয়টি দেখছেন।  কোনোরকম রাজনৈতিক রং না দেখে মুখ্যমন্ত্রী দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে বলেছেন। ইতিমধ্যেই মূল অভিযুক্ত গ্রেফতারও হয়েছে।  বাংলায় সবকিছুতেই রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...