Saturday, June 20, 2026

DHFC: প্রকাশ‍্যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের টিজার

Date:

Share post:

প্রকাশ‍্যে এল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের (DHFC) টিজার। বৃহস্পতিবার দুপুরে নিজেদের সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশ‍্যে আনে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের (Abhishek Banerjee) দল। পয়লা বৈশাখের দিন হবে লোগো প্রকাশ। বাটা স্টেডিয়ামে হবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বাড় পুজো। জানা যাচ্ছে, বারপুজোর দিন বাটা স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল পয়লা বৈশাখের দিন আত্মপ্রকাশ করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তার আগে বৃহস্পতিবার প্রকাশ‍্যে এল দলের টিজার। আগামীকাল বাটা স্টেডিয়ামে হবে বাড় পুজো, পাশাপাশি প্রকাশ‍্যে আসবে দলের লোগো। ইতিমধ্যে আইএফএ-এর কাছে প্রথম ডিভিশনের লিগে খেলার জন্য আবেদন করা হয়েছ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের তরফ থেকে। ক্লাবের সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি পদে রয়েছেন গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ করা হয়েছে কৃষ্ণেন্দু রায়কে।

এদিকে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ফুটবলার নির্বাচনের কাজ শেষ হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে ২৭ জন ফুটবলার। এঁদের সঙ্গে ময়দানে পরিচিত সিনিয়র কয়েক জন ফুটবলারকে দলে নেবে ক্লাব। কয়েক জনের সঙ্গে কথাবার্তা এগিয়ে রেখেছেন কোচ, কর্তারা। তাঁদের মধ্যে অন্যতম বড় ক্লাব খেলা গোলরক্ষক প্রিয়ন্ত সিং। এছাড়াও তীর্থঙ্কর সরকার, জিতেন মুর্মুর মতো চেনা ফুটবলার কোচের পছন্দের তালিকায় আছেন। ১ মে থেকে বাটা স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন।

আরও পড়ুন:বেহালাকাণ্ডে কড়া পদক্ষেপ তৃণমূলের, দল থেকে বহিষ্কৃত অভিযুক্ত বাবন

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...