Friday, June 26, 2026

পঞ্চম দফায় বাংলায় ভোট পড়েছে ৭৮.৪৫ শতাংশ, চূড়ান্ত পরিসংখ্যানে জানাল কমিশন

Date:

Share post:

গত চার দফার মতোই পঞ্চম দফাতেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হয়েছে বাংলায়। সোমবার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছিল রাজ্যের সাত কেন্দ্র মিলিয়ে গড়ে ভোট পড়েছে ৭৩ শতাংশ। কিন্তু ফের মঙ্গলবার পঞ্চম দফার ভোটের চূড়ান্ত ভোট শতাংশের তথ্য দিল কমিশন। নয়া তথ্য বলছে বাংলায় ভোট পড়েছে ৭৮.৪৫ শতাংশ।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছিল ৭৩ শতাংশ। কিন্তু মঙ্গলবারের দেওয়া তথ্য বলছে, ভোট পড়েছে ৭৮.৪৫ শতাংশ।

এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে আরামবাগে ৮২.৬২ শতাংশ। ২০১৯ সালে সেখানে ভোট পড়েছিল ৮২.৫৭ শতাংশ।

দ্বিতীয় স্থানে হুগলি ৮১.৩৮ শতাংশ। গতবার পড়েছিল ৮২.৪৭ শতাংশ।

ভোটদানের নিরিখে তৃতীয় স্থানে বনগাঁ ৮১.০৪ শতাংশ। গতবার পড়েছিল ৮২.৬৩ শতাংশ।

এবার উলুবেড়িয়ায় ভোট পড়েছে ৭৯.৭৮ শতাংশ। গতবার পড়েছিল ৮১.১৬ শতাংশ।

শ্রীরামপুরে ভোট পড়েছে ৭৬.৪৪ শতাংশ। গতবার পড়েছিল ৭৮.৪৮ শতাংশ।

বারাকপুরে ভোটের হার ৭৫.৪১ শতাংশ। গতবার পড়েছিল ৭৬.৯২ শতাংশ।

সবচেয়ে কম ভোট পড়েছে হাওড়ায় ৭১.৭৩ শতাংশ। গতবার পড়েছিল ৭৪.৭৮ শতাংশ।

সোমবার বিকেল ৫টা পর্যন্ত দেশের ৪৯টি কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৫৬.৬৮ শতাংশ। রাজ্যের হিসাবে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গেই। তার পরেই রয়েছে লাদাখ। সেখানে ভোট পড়েছে ৬৭.১৫ শতাংশ, ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৬১.৯০ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে।

আরও পড়ুন- শুভেন্দুর অফিসে পুলিশি তল্লাশি! কোলাঘাট থানা ঘেরাও করে অশান্তি বিজেপি নেতার

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...