Tuesday, June 23, 2026

শুরু কাউন্টডাউন! আজই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া

Date:

Share post:

আর কয়েক ঘণ্টার অপেক্ষা ! টানা প্রায় পাঁচ বছরের ডেটিংয়ের পরে আজ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। শুধু বলিউড নয়, গোটা দেশের নজর এখন সেই বিয়ের দিকেই। আজ, ১৪ এপ্রিল, বেলা দুটোর দিকে শুরু হতে চলেছে বিয়ের মূল অনুষ্ঠান।

আরও পড়ুন:অধীরের স্ত্রী-কন্যার মৃত্যু রহস্যের সত্য উন্মোচনে CBI তদন্তের দাবি তৃণমূল বিধায়ক লাভলির


বুধবারই মুম্বাইয়ের পালি পাহাড়ে রণবীর কাপুরের বাসভবন বাস্তুতে প্রাক-বিবাহের উৎসব অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই আলিয়া ভাটের বহু ননদ করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, করণ জোহর, মহেশ ভাট, অয়ন মুখোপাধ্যায় এবং অন্যান্য ঘনিষ্ঠজনেরা আর-কে হাউসে পৌঁছেছেন। উভয়পক্ষের বাড়িতেই এখন উৎসবের মেজাজ। ইতিমধ্যেই সঙ্গীত ও মেহেন্দির টুকরো ছবিও উঠে এসেছে। আর আজ শুভ মহরৎ।

বুধবারই নীতু কাপুর জানিয়ে দিয়েছেন, তাঁর ছেলে রণবীরের বিয়ে ১৪ এপ্রিল বৃহস্পতিবার ।এ ক’দিন যাবৎ বিয়ের দিন নিয়ে নানা সংশয় এবং দ্বিধা তৈরি হয়েছিল অনুরাগী এবং ভক্ত মহলে। সেই সমস্ত সংশয়ের অবসান ঘটিয়ে নীতু কাপুর মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানালেন, বিয়ের পাগড়ি পরা উৎসব শুরু হবে সকাল ১১টায়। মহরৎ এবং ‘ফেরে’ নেওয়া হবে দুপুর ২টো থেকে ৩টের মধ্যে।পাশাপাশি হাসি মুখে নীতু বলেছেন, ‘‘আলিয়া বেস্ট বউ।’’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...