Wednesday, June 24, 2026

বগটুইকাণ্ডে জালে আরও ১, ধৃত রিটনের তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ

Date:

Share post:

বগটুই-‌কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বগটুইয়ে (Bogtui) পেট্রোল (Petrol) নিয়ে যাওয়ার অভিযোগে টোটোচালক রিটন শেখকে (Riton Shekh) গ্রেফতার করা হয়েছে। তাঁকে রামপুরহাট আদালতে তোলা হলে তিনদিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ধৃতদের বয়ান এবং পেট্রোল পাম্পের সিসি ক্যামেরার ফুটেজে রিটনের ছবি ধরা পড়েছে। অভিযোগ, ঘটনার দিন বগটুইয়ে পেট্রোল নিয়ে গিয়েছিলেন তিনি। হত্যাকাণ্ডে রিটন জড়িত বলে অভিযোগ।

রীতি লঙ্ঘন!স্পিকারের অনুরোধ সত্ত্বেও রাজ্যপাল বিজেপির ‘মুখপাত্রের’ ভূমিকায়

এই নিয়ে বগটুই-‌কাণ্ডে ৬ জনকে গ্রেফতার করা হল। আগেই অভিযুক্ত লালন শেখের সহযোগী বাপ্পা শেখ, সাবু শেখ, সমীর শেখ-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে খবর, তাঁদের জেরা করেই রিটন সম্পর্কে তথ্য মেলে। এদিন তাঁকে রামপুরহাট আদালতে তোলা হলে, তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেরা করে বগটুই কাণ্ড সম্পর্কে আরও তথ্য মিলবে বলে আশাবাদী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...