Friday, April 3, 2026

হাঁসখালি : অভিযুক্ত ও নির্যাতিতার ডিএনএ প্রিন্ট মিলিয়ে দেখার চেষ্টায় সিবিআই অফিসাররা

Date:

Share post:

হাঁসখালি ধর্ষণকাণ্ডে শুক্রবার সকালেও অভিযুক্ত ব্রজ গয়ালের ঘর এবং ঘরের চারপাশ পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি চালালেন সিবিআই অফিসাররা। বৃহস্পতিবার রাতেও ওই ঘরে তল্লাশি হয়েছিল । কিন্তু ঘটনাচক্রে সিবিআই অফিসাররা সেখানে পৌঁছতেই গোটা এলাকায় লোডশেডিং হয়ে যায় ।ঘণ্টাখানেক পরে কারেন্ট আসে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এদিন ব্রজ গয়ালেরর বাড়ির পিছন থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন। পাশাপাশি, ঘরের মেঝে থেকে ফরেন্সিক দল রক্ত ও বীর্যের দাগ পেয়েছে । ধৃতর ডিএনএ পরীক্ষা করে ওই নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে যে বীর্যটি কার। অন্য দিকে, ফরেনসিক বিশেষজ্ঞরা ব্রজর ঘর এবং বাড়ির বিভিন্ন অংশ থেকে ফিঙ্গার প্রিন্ট’ সংগ্রহ করছেন ।

ডিএনএ পরীক্ষার উপর জোর দিচ্ছেন সিবিআই আধিকারিকরা। সকালে কৃষ্ণনগর বিশেষ ক্যাম্প অফিস থেকে সোজা নির্যাতিতার বাড়িতে যান সিবিআই ও কেন্দ্রীয় ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা। সেখানে নানা নমুনা সংগ্রহ করছেন তাঁরা। এদিন সিবিআই ও কেন্দ্রীয় ফরেনসিক টিম নির্যাতিতা নাবালিকার বাড়িতেও যান । সেখান থেকেও নানা নমুনা সংগ্রহ করা হয়। যেহেতু এই ধর্ষণকাণ্ডে বিশেষ কোনও তথ্য প্রমাণ নেই। তাই ডিএনএ পরীক্ষার উপর বিশেষ জোর দিতে চাইছেন সিবিআই আধিকারিকরা।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...