Tuesday, March 31, 2026

নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাজ্যপাল

Date:

Share post:

বাংলায় ট্যুইট করে নববর্ষের (Bengali New Year 1429) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, “শুভ নববর্ষ।”

আরও পড়ুন-Weather Forecast:বর্ষ শুরুর প্রথম দিনেই সুখবর, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

প্রধানমন্ত্রী লিখেছেন, “পয়লা বৈশাখের শুভেচ্ছা। বিশেষ এই অনুষ্ঠান বাঙালির সংস্কৃতিকেই প্রকাশ করে। আমি আশা করি আগামী বছর আনন্দ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। আমাদের সব ইচ্ছা পূরণ হোক। শুভ নববর্ষ।”

বাংলা নববর্ষ (Bengali New Year 1429) উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটারে রাজ্যপাল লিখেছেন, “পয়লা বৈশাখের শুভেচ্ছা। নতুন বছর আপনার ও আপনার পরিবারের জন্য সুখ, সমৃদ্ধি বয়ে আনুক। বাংলাকে ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির করে তোলার জন্য গুরুদেবের স্বপ্ন সফল হোক। সর্বত্র তা ফলপ্রসূ হোক।”




Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...