Saturday, April 4, 2026

স্ত্রীকে অন্তসত্ত্বা করতে জেলবন্দিকে ১৫ দিনের ছুটি দিল যোধপুর হাইকোর্ট

Date:

Share post:

জেলবন্দি(prisoner) স্বামী। ওদিকে স্ত্রীর ইচ্ছে তিনি অন্তসত্ত্বা হবেন। আর সেই দাবিতে আদালতে আবেদন জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে স্ত্রীর সেই আবেদন মেনে নিয়ে জেলবন্দি স্বামীর ১৫ দিনের ছুটি মঞ্জুর করলো যোধপুর হাইকোর্ট(Jodhpur High Court)।

জানা গিয়েছে এক ঘৃণ্য অপরাধের জন্য যাবজ্জীবনের শাস্তি ভোগ করছেন নন্দলাল নামে ওই ব্যক্তি। স্বামীর এহেন বন্দিদশায় রীতিমতো অসন্তুষ্ট তার স্ত্রী। এই পরিস্থিতিতে সরাসরি যোধপুর আদালতে আবেদন জানান ওই মহিলা। তার দাবি ছিল, আমার গর্ভবতী হওয়ার অধিকার রয়েছে এবং আমি সেটা চাই। তাই আমার স্বামীকে মুক্তি দেওয়া হোক। ওই মহিলার আবেদনের ভিত্তিতে নন্দলালের ১৫ দিনের ছুটি মঞ্জুর করা হয় আদালতে তরফে।

আরও পড়ুন:রাজ্যের মুকুটে নয়া পালক, টেলিমেডিসিনে দ্বিতীয় বাংলা

যোধপুর আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সন্দীপ মেহেতা (Sandeep Mehta) এবং ফারজাদ আলি মেনে নিয়েছেন যে, নন্দলাল জেলবন্দি থাকার জেরে তাঁর স্ত্রী মানসিক এবং শারীরিক সুখ থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া ভারতের সংবিধান ‘বংশরক্ষার অধিকার’কে স্বীকৃতি দেয়। শুধু তাই নয়, হিন্দু, মুসলিম, শিখ, জৈন সব ধর্মেই বংশরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই ওই মহিলাকেও বংশরক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে চায়নি যোধপুর হাই কোর্ট।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...