Friday, April 24, 2026

KIFF2022: সিনেমার টানে এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ

Date:

Share post:

২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের( 27th Kolkata international Film festival) প্রাক্কালে আজ ১৬ এপ্রিল শিশির মঞ্চে (sisir mancha) অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন খ্যাতনামা পরিচালক গৌতম ঘোষ (Gautam Ghosh), ছিলেন চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারপার্সন রাজ চক্রবর্তী( Raj Chakraborty), উপস্থিত ছিলেন হরনাথ চক্রবর্তী(Haranath Chakraborty), অরিন্দম শীল( Arindam Sil), অভিনেত্রী লাভলী মৈত্র (Lovely Moitra) জুন মালিয়া এবং অন্যান্যরা। ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১ মে ২০২২ পর্যন্ত।

 

করোনাকালে সেভাবে ডানা মেলে উড়তে পারে নি বিনোদন জগৎ। এখন পরিস্থিতি আগের থেকে একটু ভালো হওয়ায় এই চলচ্চিত্র উৎসবের আয়োজন বলে জানালেন চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারপার্সন তথা পরিচালক রাজ চক্রবর্তী ( Raj Chakraborty)। এবছর স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray) এবং চিদানন্দ দাশগুপ্ত কে সম্মান জানানো হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে । চলচ্চিত্র উৎসবের শুরুতেই দেখানো হবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি'(Aranyer Dinratri)। এবছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড( Finland)।

প্রসঙ্গত গত জানুয়ারিতেই হওয়ার কথা ছিল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু করোনার বাড়বাড়ন্তের কারণে ক্রমশও তা পিছিয়ে যায়। সেই সময় করোনা আক্রান্ত হন চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে কমিটির বেশ কয়েকজন সদস্য। এর পরেই উদ্যোক্তাদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার কথা জানানো হয়।

এবার সবমিলিয়ে মোট ১০৩টি ফিচার ফিল্ম এবং ৫৮টি শর্ট ফিল্ম ও ডকুমেন্ট্রি প্রদর্শিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চলতি বছর ভারতের অন্যতম চর্চিত এই ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হতে ৭১টি দেশ থেকে মোট ১৬৯৮ টি আবেদন জমা পড়েছিল, সেখান থেকে বাছাই করে নেওয়া হয়েছে এই ১৬১টি ছবি, ছোট ছবি ও তথ্যচিত্র। প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে মোট ৫৯টি ছবি। উৎসব কমিটির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সমস্ত কোভিড প্রোটোকল ও রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...