Wednesday, June 24, 2026

নববর্ষের উপহার! সরকারি উদ্যোগে টলিপাড়ায় নতুন সিনেমা হল

Date:

Share post:

নববর্ষে রাজ্যবাসীকে নয়া সিনেমা হল উপহার দিতে চলেছে রাজ্য সরকার। নন্দনের মতোই এবার নতুন একটি সরকারি সিনেমা হল তৈরি হচ্ছে টলিপাড়ায়। নতুন ছবিঘরে নন্দনের মতোই টিকিট কেটে সিনেমা দেখা যাবে। টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালের ঠিক পাশেই তৈরি হচ্ছে এই সরকারি সিনেমা হল প্রস্তুতি একেবারে তুঙ্গে। সব ঠিক থাকলে ৬ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিনেমা হলের শুভ উদ্বোধন করবেন। সরকারের তরফে এই ঘোষণা করতেই, স্বাভাবিকভাবেই, খুশির হাওয়া টলিপাড়ার অন্দরমহলে।

সূত্রের খবর, চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে ১৫২ আসন বিশিষ্ট নতুন হলের পথচলা শুরু হতে চলেছে ৬ মে। তার আগে ২৬ এপ্রিল শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। এর আগেও চলচ্চিত্র উৎসবে ব্যবহার করা হয়েছে এই হল। চলতি বছরেও চলচ্চিত্র উৎসবের বহু সিনেমা দেখানো হবে এই হলে।

কিছুদিন আগে পর্যন্ত অবশ্য সিনেমার কলাকুশলীদের টিকাকেন্দ্র হিসাবেই ব্যবহার হয়েছে এই প্রেক্ষাগৃহ। সেই ভ্যাকসিন সেন্টারই এখন হয়ে যাচ্ছে টালিগঞ্জ টকিজ। নবান্ন সূত্রের খবর, দু’টো, পাঁচটা ও সাতটার শোয়ে এখানে সিনেমা চলবে। বাণিজ্যিক শো তো থাকছেই, সঙ্গে সকাল থেকে দুপুর দু’টো পর্যন্ত সিনেমা প্রিভিউয়ের ব্যবস্থা। মুক্তির আগে সিনেমার পরিচালক প্রযোজকরা এখানে তাঁদের ছবি দেখে নিতে পারবেন। পরিচালকদের একাংশের পর্যবেক্ষণ, ছবিতে ভুলত্রুটি থাকলে অনেকসময় ছোট মনিটরে বোঝা যায় না। বড় পর্দায় প্রিভিউ সে সমস্যা ঘোচাবে। পাশাপাশি এখানে ফিল্ম-পাঠের শিক্ষানবিশরা বিভিন্ন ছবি দেখতে পারবেন।

আরও পড়ুন- KIFF 2022: শিশির মঞ্চে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...