Sunday, April 5, 2026

Mumbai Indiance: আইপিএলে হার অব‍্যাহত মুম্বই ইন্ডিয়ান্সের

Date:

Share post:

চলতি আইপিএলে ( IPL) হার অব‍্যাহত মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indiance)। শনিবার লখনউ সুপার জায়ান্টসের(LSG) কাছে ১৮ রানে হারল পাঁচ বারের চ‍্যাম্পিয়নরা। এই হারের ফলে লিগ টেবিলে দশম স্থানে রোহিত শর্মার (Rohit Sharma) দল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে লখনউ। লখনউয়ের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন অধিনায়ক কে এল রাহুল। ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৮ রান করেন মণীশ পান্ডে। মুম্বইয়ের হয়ে দুই উইকেট নেন উনাদকাট। একটি করে উইকেট নেন মুরুগান অশ্বিন এবং অ‍্যালেন।

জবাবে ব‍্যাট করতে করতে নেমে ১৮১ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। মুম্বইয়ের হয়ে লড়াই চালান সূর্যকুমার যাদব এবং ডিওয়াল্ড ব্রেভিস। অধিনায়ক রোহিত শর্মা করেন ৬ রান। ৩৭ রান করেন সূর্যকুমার। ব্রেভিস করেন ৩১ রান। লখনউয়ের হয়ে তিন উইকেট নেন আভেশ খান। একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, চামেরা, রবি বিষ্ণোই এবং মাক্রাস স্টোনিস।

আরও পড়ুন:Bengal: বাংলার অধিনায়কের দায়বদ্ধতায় মুগ্ধ কোচ রঞ্জন ভট্টাচার্য্য

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...