ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা বড়সড় চক্রান্ত কাজ করছিল, এবার রাজ্যে ট্রাইবুনালের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় তা স্পষ্ট হয়ে গেল। বিশেষ কেস হিসাবে ট্রাইবুনালের (SIR Tribunal) দ্বারস্থ হওয়া কংগ্রেস প্রার্থীর (Congress candidate) নাম কেন বাদ পড়েছে ভোটার তালিকা (voter list) থেকে, সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। জানানো হয়েছে প্রযুক্তিগত সমস্যায় বাদ পড়েছে সেই নাম। রবিবারই ভোটার তালিকায় তাঁর নাম তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে এখনও পর্যন্ত রাজ্যে কাজই শুরু করতে পারেনি সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশিত কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) তৈরি করে দেওয়া ট্রাইবুনাল। তবে যে ৪০ শতাংশ বাদ পড়া ভোটার (deleted voter) ট্রাইবুনালের অপেক্ষায় রয়েছেন, তাঁরা কবে আবেদন করবেন?
Sponsored

বিচার বিভাগীয় আধিকারিকদের যাচাই পর্বে যে ভোটারদের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে যাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে, তাঁদের জন্য সুপ্রিম কোর্ট ট্রাইবুনালে দ্রুত আবেদন করার নির্দেশ দিয়েছিল। বিশেষ কেস হিসাবে সেই ভোটারদের যাচাই করবেন কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি ১৯ সদস্যের ট্রাইবুনাল। সেই হিসাবেই ট্রাইবুনালে আবেদন করেন মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখ। তাঁর বিচার প্রক্রিয়া শুরু হয় কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (Former Chief Justice T S Shivgnanam) অধীনে।
সেখানেই মোহতাব শেখের ভোটার তালিকা থেকে নাম বাদের কারণ নিয়ে প্রশ্ন তোলেন শিবজ্ঞানম (Former Chief Justice T S Shivgnanam)। মোহতাবের আধার কার্ড, পরিবারের নিকট সদস্যের নথি খতিয়ে দেখে এই প্রশ্ন তোলেন প্রাক্তন প্রধান বিচারপতি। এসআইআর প্রক্রিয়ায় প্রাথমিক পর্যায়ে নাম বাদ পড়ার পরে যাঁরা বিচার বিভাগীয় আধিকারিকদের বিবেচনাধীন ছিলেন তার মধ্যেই ছিলেন কংগ্রেসের এই প্রার্থী। বিচার বিভাগীয় আধিকারিকদের (Judicial Officer) যাচাই পর্বেও বাদ পড়ে তাঁর নাম। সেখানেই বাদের কারণ নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্নের কোনও উত্তর কমিশনের কাছে ছিল না। তাঁরা জানান, প্রযুক্তিগত ত্রুটিতে এই ধরনের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন : সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা
সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার প্রায় ১৫ দিন পেরোলেও বাংলায় এখনও কাজ শুরু করতে পারেনি কলকাতা হাই কোর্টের তৈরি করে দেওয়া ট্রাইবুনাল। এই পরিস্থিতিতে প্রায় ২৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের (Judicial Officer) যাচাই পর্বে। সেই সব ভোটার এখনও ট্রাইবুনালে আবেদনের অপেক্ষায়। কিন্তু ট্রাইবুনাল কাজ শুরু না করলে এই সব মামলার শুনানি নির্বাচনের মনোনয়নের শেষ দিন পেরোনোর আগে সম্পন্ন হবে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। সেখানেই রাজনীতিকদের সন্দেহ, এই সব নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলবে ট্রাইবুনাল। তাই গোটা প্রক্রিয়াকে দেরি করিয়ে ভোটারদের নাম বাদের চেষ্টা চালাচ্ছে কমিশন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
1h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
3h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago
More from শিরোনাম
View All →
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
19h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
22h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
