Sunday, April 5, 2026

Asia Cup: শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন নিয়ে কী বললেন জয় শাহ?

Date:

Share post:

শ্রীলঙ্কায় (Srilanka) অনিশ্চিত এশিয়া কাপ (Asia Cup)। আইপিএল (IPL) ফাইনালের দিনই ঠিক হবে এশিয়া কাপের ভাগ‍্য। এক সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। ২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু গত কয়েক মাস ধরে সে দেশের যা পরিস্থিতি, তাতে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ আয়োজন করা হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সেক্ষেত্রে এশিয়া কাপ শ্রীলঙ্কায় হবে কি না সে বিষয়ে আইপিএল ফাইনালের দিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব।

এদিন সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জয় শাহ বলেন,” শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সে দেশের ক্রিকেট সংস্থার আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে। সুরক্ষিত ভাবে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২৯ মে আইপিএলের ফাইনালের দিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আধিকারিকরা মুম্বই আসবেন। সে দিনই এশিয়া কাপ নিয়ে ওঁদের সঙ্গে আলোচনা হবে।”

আরও পড়ুন:Deepak Chahar: আইপিএল থেকে ছিটকে যেতেই সমর্থকদের বিশেষ বার্তা দীপকের

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...