Saturday, June 13, 2026

বগটুইকাণ্ড : আধিকারিক সহ ৫ দমকলকর্মীকে ডেকে পাঠাল সিবিআই

Date:

Share post:

সিবিআই জেরার মুখে বগটুইকাণ্ডে ধৃত টোটোচালক রিটন শেখ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। এমনটাই দাবি সিবিআই সূত্রে। ধৃত  রিটন শেখ সিবিআই আধিকারিকদের বলেছে যে  সেদিন পেট্রল আনতে পাঠিয়েছিল লালন শেখের ভাগ্নে ‘ডলার’।  ওই ঘটনার রাতে মনসুবা মোড়ের পেট্রল পাম্প থেকে  কতটা পরিমাণ পেট্রল নিয়ে বগটুই  ফিরতে হবে তার সবটাই বলে দিয়েছিল লালনের ভাগ্না ডলার। আর রিটনের এই দাবির পর থেকেই রাতারাতি উধাও লালন শেখের ভাগ্না। রামপুহাট আদালত আগামী ২৯ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রিটনের।

এদিকে বগটুই অগ্নিকাণ্ডের প্রকৃত তথ্য জানতে  আধিকারিক সহ পাঁচ দমকলকর্মীকে ডেকে পাঠাল সিবিআই। রামপুরহাটে  সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে এই দমকলকর্মীদের জেরা চলছে। বগটুইতে নিহতদের পরিবার সিবিআই অফিসারদের কাছে দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে । পরিবারের আভিযোগের ভিত্তিতেই এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে দমকল আধিকারিক সহ পাঁচ কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...