Saturday, April 4, 2026

ফের আন্তর্জাতিক স্তরে পদক জয় বলিউড অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবনের

Date:

Share post:

ফের আন্তর্জাতিক স্তরে পদক জয় বলিউড অভিনেতা আর মাধবনের ( R Mdhavan) ছেলে বেদান্ত মাধবনের (Vedaant Madhavan)। এবার ড্যানিশ (Danish Open 2022) সাঁতার প্রতিযোগিতায় পদক জিতলেন বেদান্ত। ড‍্যানিশ সাঁতার প্রতিযোগিতায় রুপোর পদক জেতেন আর মাধবনের ছেলে। আর এই পদক জয়ের পর ছেলের কৃতিত্বের খবর নিজের সোশ্যাল মিডিয়া জানালেন আর মাধবন।

এদিন সোশ্যাল মিডিয়ায় মাধবন লেখেন, “আমাদের সবার আর্শীবাদ রইল। ঈশ্বর তোমার সঙ্গে রয়েছে। এই ড্যানিশ সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছে ভারতেরই সজন প্রকাশ। তোমাদের জন‍্য গর্ববোধ করছি।”

তবে এই প্রথম নয়, এর আগেও আন্তর্জাতিক স্তরে পদক জিতেছে মাধবনপুত্র। এর আগে থাইল্যান্ডে আয়োজিত একটি সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জিতেছিলেল বেদান্ত মাধবন।

বেদান্ত একজনজাতীয় স্তরের সাঁতারু। ২০২৬ সালে অলিম্পিক্সে ভারতের জন্য পদক আনাই এখন জীবনের প্রধান লক্ষ্য বলে জানালেন বেদান্ত।

আরও পড়ুন:LSG: মুম্বইয়ের বিরুদ্ধে মন্থর বোলিং, জরিমানা করা হল রাহুলকে

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...