Friday, March 6, 2026

Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • দুই কেন্দ্রের উপনির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী বাবুল সুপ্রিয়, অন্যদিকে, অগ্নিমিত্রাকে পিছনে ফেলে আসানসোল লোকসভা কেন্দ্রে বাজিমাত শত্রুঘ্নর।
  • উপনির্বাচনে জয় তৃণমূল কংগ্রেসের। ফলপ্রকাশের পরই কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানালেন ভোটারদের ।
  • পর্যটন কেন্দ্র হিসেবে জলপাইগুড়িকে নতুন করে সাজানোর উদ্যোগ নিল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ।
  • কলকাতা পুলিশের আধুনিকীকরণের উদ্যোগ। আলিপুর বডিগার্ড লাইন্সে ১০টি ভ্রাম্যমান তদন্তকারী যান ও ১৮টি ভ্রামমান শৌচাগারের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ৪টি মোবাইল কিচেনেরও উদ্বোধন হয়। পাশাপাশি পুলিশ কর্মী ও সাধারণ মানুষের সুবিধায় কলকাতা পুলিশের তরফে একটি ডায়গনস্টিক সেন্টার চালু হয়। যেখানে ২৪ ঘণ্টা মিলবে পরিষেবা।
  • পশ্চিমবঙ্গেও বসবে হনুমানের বিশালাকার মূর্তি, ঘোষণা মোদির।
  • তৃণমূলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে । উপনির্বাচনে হারের পর বিজেপি নেতা সৌমিত্র খাঁ বললেন, ‘দলের মাথায় অপরিণত নেতৃত্ব, তৃণমূলের থেকে শিখতে হবে,’
  • হাঁসখালিকাণ্ডে গ্রেফতার তৃতীয় অভিযুক্ত রঞ্জিত মল্লিক ওরফে লাদেনকে ।আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। আজ তাকে জিজ্ঞাসাবাদ করে কী উঠে আসে তা দেখার।
  • বৈশাখের শুরু থেকে গরমের দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। তার উপর পশ্চিমের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ বেশ কিছু জেলায় গরম এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
  • ইউক্রেনের পশ্চিম থেকে রুশ বাহিনী সরে গিয়েছে অনেক আগেই। রাজধানী কিভেও হস্তক্ষেপ করতে পারেননি পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর হাত থেকে ইউক্রেনকে বাঁচাতে পশ্চিমী দেশগুলির কাছ থেকে সাহায্য চেয়েছেন।






spot_img

Related articles

বিচারাধীন তালিকায় নাম! আত্মঘাতী যুবক, আতঙ্কে মৃত্যু বৃদ্ধার

এসআইআর-আতঙ্কে (SIR stress) মৃত্যু মিছিল অব্যাহত। শুক্রবার এল দুই মৃত্যুর খবর। কোচবিহারে বিষ খেয়ে আত্মঘাতী যুবক। নাম সামিনুর...

সৌরভের ভূমিকা বদল, দাদা এবার ‘সুপার বস’

টিভির পর্দায় দাদাগিরি অতীত, সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav ganguly) এবার বিগ বস। আগামী কয়েক মাস পরেই একটি বেসরকারি চ্যানেলে রিয়ালিটি শো-...

ঘরে ফেরার স্বস্তি: কলকাতা বিমানবন্দরে ইয়ালিনি-রাজের গলা জড়িয়ে আবেগপ্রবণ শুভশ্রী

মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ। দিনভর সাইরেনের আতঙ্ক। সব পেরিয়ে অবশেষে নিজের ঘরে ফেরা। স্বামী তো বটেই, ছোট্ট ইয়ালিনির সঙ্গে...

কী হবে সাপ্লিমেন্টারি তালিকার ভোটারদের: প্রতিদিন তালিকা প্রকাশের দাবিতে CEO-কে চিঠি অভিষেকের

সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পরে প্রতিনিয়ত অ্যাডজুডিকেশনের যাচাই পর্বের শেষে প্রকাশিত হবে...