Tuesday, June 2, 2026

কী হবে সাপ্লিমেন্টারি তালিকার ভোটারদের: প্রতিদিন তালিকা প্রকাশের দাবিতে CEO-কে চিঠি অভিষেকের

Date:

Share post:

সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পরে প্রতিনিয়ত অ্যাডজুডিকেশনের যাচাই পর্বের শেষে প্রকাশিত হবে ভোটারদের নাম। অথচ সেই সব তালিকা প্রকাশের কোনও বালাইই নেই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে। এমনকি যে ভোটাররা বিচার বিভাগীয় আধিকারিকদের (judicial officer) যাচাই পর্বে নির্বাচিত হচ্ছেন ভোটার (voter) হিসাবে, তাঁরা আদৌ পূর্ণাঙ্গ ভোটার তালিকায় (final voter list) জায়গা পাবেন কি না, তা নিয়েও কোনও নির্দেশিকা নেই কমিশনের তরফে। এবার কমিশনের সেই স্বচ্ছতা দাবি করেই সিইও-কে (CEO) আরও একটি কড়া চিঠি দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে অভিষেক সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করেন। সেই সঙ্গে প্রশ্ন তোলেন, ২৮ ফেব্রুয়ারির পরে যে ভোটারদের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় সংযুক্ত হবে প্রতিদিনের ভিত্তিতে, সেই তালিকাকে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত শেষ পূর্ণাঙ্গ ভোটার তালিকায় স্থান দিতে হবে। তার পরেও নির্বাচন কমিশনের তরফে এমন কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সেই সাপ্লিমেন্টারি তালিকাও (supplementary list) পূর্ণাঙ্গ তালিকার অন্তর্ভুক্ত হবে। সেই নির্দেশিকা প্রকাশের দাবি জানান অভিষেক।

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দিন মুখ্য নির্বাচনী আধিকারিকও জানিয়েছিলেন প্রতিদিন যেমন যেমন ভোটার সংযুক্ত বা বিযুক্ত হবেন, তার তালিকা প্রকাশিত হবে। অথচ তেমন কোনও কিছুই এই ৬ দিনে প্রকাশিত হয়নি। এরপরই অভিষেক দাবি করেন, বিচার বিভাগীয় আধিকারিকদের জন্য আলাদা পোর্টাল (portal) তৈরি হয়েছে যেখানে যাচাই পর্বের যাবতীয় বিবরণ ও অ্যাডজুডিকেশনের (adjudication) বিবরণ তোলা হচ্ছে। কিন্তু তার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কোনও প্রকাশনার ব্যবস্থা করা হয়নি। যাতে তাঁরা প্রতিনিয়ত দেখে নিতে পারেন তাঁদের পরিস্থিতি। যার ফলে ভোটার থেকে রাজনৈতিক দল ও নির্বাচনের সঙ্গে যুক্ত কোনও পক্ষই স্বচ্ছতার অভাবে অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের বিষয়ে কোনও তথ্য পাচ্ছেন না।

সেই সঙ্গে অভিষেক প্রশ্ন তুলেছেন যাচাই (verification) পর্বে বাদ হয়ে যাওয়া ভোটারদের নিয়ে। যে ভোটাররা এই পর্বে বাদ পড়ছেন, তাঁরা যেন জানতে পারেন ভোটার তালিকা থেকে বাদ পড়ার কারণ। এর ফলে তাঁরা প্রতিবিধানে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন : বয়কট বিজেপি: ধর্মতলার ধর্নামঞ্চ থেকে গর্জে উঠলেন অভিষেক

মূলত এই তিনটি বিষয় তুলে ধরেই অভিষেক সিইও মনোজ আগরওয়ালের (CEO Manoj Agarwal) কাছে দাবি করেন, সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় (supplementary voter list) থাকা ভোটাদের নাম যে পূর্ণাঙ্গ ভোটার তালিকায় স্থান পাবে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে। প্রতিদিন যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হচ্ছে তা প্রকাশ্যে আনতে হবে। তবেই সুপ্রিম কোর্টের নির্দেশের পালন করা যাবে। এবং যাচাই করার দায়িত্বে থাকা বিচার বিভাগীয় আধিকারিকদের কারণ দর্শাতে হবে যাতে ভোটার বা সংশ্লিষ্ট সব সংগঠন পরবর্তী পদক্ষেপ নিতে পারে।

Related articles

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...