Wednesday, March 25, 2026

হাঁসখালি : অভিযুক্ত এবং নির্যাতিতার বাবা-মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করল সিবিআই

Date:

Share post:

হাঁসখালি ধর্ষণকাণ্ডে  মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল এবং নির্যাতিতার বাবা-মা এই তিনজনের ডিএনএ পরীক্ষার  জন্য নমুনা সংগ্রহ করল সিবিআই। এর আগে হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নমুনা সংগ্রহ করেছিল সিবিআই ও কেন্দ্রীয় ফরেন্সিক দল। ব্রজর ঘর থেকে সংগ্রহ করা হয়েছিল  বীর্য মাখা চাদর, রক্তমাখা তোষক, ওষুধের শিশি, ফ্রিজে রাখা খাবারের নমুনা। এছাড়া ব্রজর বাড়ির পিছন থেকে মদের বোতল ও মোবাইল ফোনের ভাঙা অংশও উদ্ধার করে কেন্দ্রীয় ফরেন্সিক দল। ব্রজর বাড়ি থেকে নেওয়া হয় আঙুলের ছাপও।

একইভাবে নির্যাতিতার বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করা হয়। মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া নমুনার সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখা হবে। হাঁসখালিকাণ্ডের রহস্য উন্মোচনে সিবিআই ডিএনএ নমুনা পরীক্ষার উপরেই বেশি জোর দিচ্ছে।  কারণ এ ছাড়া আর কোনো তথ্য প্রমাণ এখন আর পাওয়া সম্ভব নয়।

 

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...