Saturday, April 4, 2026

Weather Forecast: গরমের দাবদাহে স্বস্তির বৃষ্টি! সুখবর শোনাল আবহাওয়া দফতর

Date:

Share post:

বৈশাখের শুরুতেই তাপমাত্রা দাবদাহে পুড়ছে রাজ্যবাসী। গরমের দাপটে ঘেমেনেয়ে একসার সকলেই। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বৃষ্টির কোনও লক্ষণই নেই দক্ষিণে। তবে এরই মধ্যে স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,উইকএন্ডেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আরও পড়ুন: Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়ার কারণেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি আবহবিদরা জানিয়েছেন, প্রবল তাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

শনিবারই, তীব্র গরম থেকে খানিকটা স্বস্তি দিয়ে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায়।যদিও বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে গরমের দাপটে ওষ্ঠাগত মানুষ। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় প্রচণ্ড গরমে কাহিল স্থানীয় বাসিন্দারা।
রবিবার কলকাতায় পরিষ্কার আকাশ। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...