Tuesday, April 14, 2026

Rishabh Pant: আরসিবির কাছে হারের কারণ হিসাবে কী ব‍‍্যাখ‍্যা করলেন পন্থ?

Date:

Share post:

শনিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) কাছে ১৬ রানে হারে দিল্লি ক‍্যাপিটালস (Delhi Capitals)। এই হারের কারণ হিসাবে  বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের এক ওভারকে কাঠগড়ায় তুললেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। বললেন, মুস্তাফিজুরের একটা ওভারেই সব হিসেব পাল্টে গিয়েছিল।

সাংবাদিক সম্মেলনে পন্থ বলেন,” আরসিবির ইনিংস যত এগিয়েছে, পিচ তত ব্যাটিং সহায়ক হয়ে উঠেছিল। সেই মুস্তাফিজুরের ওভারটাই ম্যাচের রং পাল্টে দিল। আমার মনে হয় পরিকল্পনা অনুযায়ী বল করা উচিত ছিল। কিন্তু চাপ ছিল আমাদের উপর। শেষ দিকে কার্তিক যে ভাবে ব্যাট করল তা সত্যিই প্রশংসনীয়। তাই ম‍্যাচের ফলাফল এরকম হল।”

২০ তারিখ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরবর্তী ম‍্যাচ। সেই ম‍্যাচে নামার আগে এই ম‍্যাচ থেকে শিক্ষা নিয়ে এগোতে চান পন্থ। পন্থ বলেন,” দল হিসেবে আরও ভাল খেলার জন্য কথা বলতে হবে নিজেদের মধ্যে। নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে পরের ম্যাচে খেলতে নামার আগে।”

আরও পড়ুন:ATK Mohunbagan: ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান ব্রিগেড

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...